সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সংস্কার কমিশন। একইসাথে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে বলেও জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ জানান, ব্যয় কমাতে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন না করে একদিনেই ভোটগ্রহণ করতে চায় সংস্কার কমিশন। কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। এতে সময় বাঁচবে এবং অপেক্ষাকৃত অনেক কম জনবল লাগবে।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।

এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মতবিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কারের ছাড়াও নির্বাচনী অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ