সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংসদ ভবন পরিদর্শনে আসা রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশন পরিদর্শনের অংশ হিসেবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। তারা সংসদ ভবনের শপথ কক্ষে নির্ধারিত আসনে বসেন। এ সময় তাদের সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেখানো হয়।

সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, তিনি নিজেও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দেশ গঠনে ভবিষ্যতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে সংসদে শিশুদের জন্য ৫০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ রাখতে স্পিকারকে অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী একটি পত্র দেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদে ভাষণ দেবেন—এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ