সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিভাবে তাকে ব্যর্থ করা যায় সে চক্রান্ত চালাচ্ছে দিল্লি থেকে। তাই ড. ইউনুসকে বলতে চাই- দ্রুত নির্বাচন দিন। আর সংস্কারের নামে সময় নষ্ট করবেন না। কী কী সংস্কার বাকি আছে আর কী কী সংস্কার করবেন সে তালিকা প্রকাশ করুন।

শনিবার (০৩ মে) বিকালে লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সালাম বলেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে। ১৩ বছরে সে হত্যার বিচার না করে একের পর এক শুনানির তারিখ পরিবর্তন করেছেন ফ্যাসিস্ট হাসিনা। মিডিয়াকে জিম্মি করে রাখা হয়েছিলো।

বিএনপির এ নেতা বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান পালিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে স্বেচ্ছায় কারাবরণ করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। আর তখন দেশের হাল ধরেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দেশের শতশত ছাত্র, জনসাধারণকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনাকে এ দেশের মানুষ ক্ষমা করবে না। তার বিচার বাংলার মাটিতে হবে।

সমাবেশে আব্দুস সালাম আজাদ বলেন, আজকের এই জনস্রোত বলে দিচ্ছে মানুষ বিএনপিকে কতটা ভরসা করে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়ন করতে আজকের সমাবেশের প্রতিটি মানুষ যার যার স্থান থেকে কাজ করার অনুরোধ করেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কহিনুর সিকদারের সভাপতিত্বে ও সদস্য অমর ফারুক অবাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, সাগর বেপারী, বাদল হাওলাদার, আরিফ হোসেন লাভলু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আবু তাহের মৃধা, সালাম খান, মুক্তার হোসেন খান, আতাউর রহমান খান, হারুন মোড়ল, মাহবুব আলম টিটু, তানভীর আহমেদ অভি, বাচ্চু হাওলাদার, আয়েশা আলম নারগিস প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ