সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা ঠিক হবে না: নুরুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা ঠিক হবে না: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

শুক্রবার (২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরু বলেন, গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার। ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করেই দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের দিকে যাত্রা করা উচিত।

তিনি আরও বলেন, মানবিক আশ্রয় দিয়ে যে বিপদে পড়েছি, এখন আবার এক মানবিক করিডোরের নামে দেশকে নতুন কোনো ফাঁদে ফেলা হচ্ছে। এটি নিয়ে দলগুলো উদ্বিগ্ন ও শঙ্কিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ