সড়কে বিএনপির পদযাত্রা, পুলিশের ব্যাপক উপস্থিতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়কে বিএনপির পদযাত্রা, পুলিশের ব্যাপক উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।

শুক্রবার (১৬ জুন) রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনের সড়কে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ চলছে। আর সমাবেশ শেষে লালবাগ, চকবাজার ঘুরে আরমানিটোলা মাঠে গিয়ে পদযাত্রা শেষ হবে।

বিএনপির এই পদযাত্রাকে ঘিরে আশেপাশে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিত লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। এছাড়া সমাবেশ মঞ্চে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ