সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করলেন শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করলেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবারের সবাইকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। রোববার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই। ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান পরিবারের সবাইকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আমার মেয়ের ভালো ফলাফলে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে যেতে বলেছিলেন। সেখানে তিনি সবাইকে স্নেহ করেছেন, নাতিকে অনেক আদর করেছেন। আমার নাতি তাকে পেয়ে তার মধ্যে নিজের দাদিকে খুঁজে পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ