সব দিক থেকেই আওয়ামী লীগ এখন খুব দুর্বল : এলডিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব দিক থেকেই আওয়ামী লীগ এখন খুব দুর্বল : এলডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা বলেন, সব দিক থেকে আওয়ামী লীগ খুবই দুর্বল অবস্থায় উপনীত হয়েছে। এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল, বিএনপি অফিস হয়ে বিজয়নগর আলরাজির সামনে শেষ হয়।

এলডিপি নেতারা বলেন, সরকারকে জনগণ চায় না। তারা জনমতের বিপরীতে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের প্রতি জনগণের অনাস্থা এখন আরও তীব্রতর। জনগণ ভোটের অধিকার চায়, নাগরিক অধিকার চায়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ