সব ভোক্তার জন্য নয়, তৃণমূলের জন্য বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব ভোক্তার জন্য নয়, তৃণমূলের জন্য বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
সব পর্যায়ের ভোক্তার নয়, তৃণমূল শ্রেণির মানুষের জন্য বিদ্যুতে ভর্তুকির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশীক চৌধুরী।

রোববার (১৭ মে) আইইবি ভবনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক সংকট ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশীক চৌধুরী বলেন, দেশে যেসব বৈদেশিক চুক্তি বিদ্যমান, আন্তর্জাতিক আইন মোতাবেক সেসব চুক্তি থেকে বের হওয়ার চেয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া সহজ।

সেমিনারে সৌরবিদ্যুৎ খাতের নানাবিধ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং একইসঙ্গে এর সংযোগ ও বিপণনের সব দিকের কথা তুলে ধরেন বিডা চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশের অর্থনীতি উৎপাদননির্ভর, তাই বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।

একইসঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় যেন সৌরবিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া যায়, সেজন্য পাবলিক ও প্রাইভেট যৌথ ব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক চেয়ারম্যান রেজওয়ান খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ