সমগ্র বিশ্ববাসীকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। jসংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব । ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী সরকারের হাতে কারাবন্দী রেখে এবারও আমাদেরকে ঈদুল ফিতর পালন করতে হচ্ছে। যার ফলে জাতীয়তাবাদী শক্তির পরিবারে এবারও নেই ঈদের আমেজ। দেশের সর্বত্র বিচারের বানী আজ নিভৃতে কাদঁছে।
বিবৃতিতে নেতৃদয় বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে নিহত সকল শহীদের যারা ইতোমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন । সেই সাথে স্মরণ করছি ফ্যাসিবাদী সরকারকর্তৃক গুম, নির্যাতন-নিপীড়নের শিকার ও কারাবন্দী দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে ।
বিবৃতিতে নেতৃদয় আরও বলেন, দেশ আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন যাত্রা ও দেশব্যাপী ঈদের আনন্দকে করেছে ম্লান। নিশিরাতের অবৈধ সরকার সীমাহীন দুর্নীতি, লুন্ঠন ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ মধ্য দিয়ে নিজেরা দেশে বিদেশে গড়ে তুলেছে সম্পদের পাহাড় আরা দেশেকে নিয়ে গেছে দেউলিয়ার দ্বারপ্রান্তে। আবেদার সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনে একদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, অন্যদিকে গনতন্ত্রকে করা হয়ছে নির্বাসিত, হরণ করা হয়েছে বাকস্বাধীনতাকে, সর্বোপরি মানুষের মৌলিক অধিকার গুলোকে করা হয়েছে পদদলিত। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের কালো থাবা থেকে গনতন্ত্র পুনরুদ্ধার করব । বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে চলমান আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের ঘটিয়ে দেশে গনতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন, ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
জনতার আওয়াজ/আ আ