সম্ভব হলে আগামী বছর ঈদের জামাতে নারীরাও অংশ নেবে : শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্ভব হলে আগামী বছর ঈদের জামাতে নারীরাও অংশ নেবে : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জে এবার ঈদুল ফিতরে দেশের সবচেয়ে সুন্দর ঈদ জামাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শামীম ওসমান বলেন, ‘আপনারা জানেন করোনা মহামারির কারণে আমরা গত তিন বছর এ ঈদের জামাত করিনি। এবার আগের চেয়ে অনেক সুন্দর করে আ‌য়োজন করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ঈদের জামাত হবে। অন্তত সৌন্দর্যের দিক থেকে।

‘এখানে দেড় লাখ স্কয়ার ফিট জায়গা। মেইন রোডের ওপরও তাৎক্ষণিকভাবে টেন্ট করা হবে। এখানে ফ্যান লাগানো হবে। নিচে আমরা কার্পেট দিচ্ছি। আমাদের লোকজন অনেক পরিশ্রম করছেন।’

তিনি আরও বলেন, ‘এই এক দেড় লাখ লোক আল্লাহর দরবারে নামাজ পড়ে হাত তুলবেন। আল্লাহ এদিন দেওয়ার জন্য বসে থাকেন। দল-মত-নির্বিশেষে সবাই আমরা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করব।

‘আমাদের নারীরা চান ঈদের জামাত পড়তে। মক্কা, মদিনায় হলে এখানে কেন হবে না। আমি মুরুব্বিদের পরামর্শ নেব। যদি সম্ভব হয় আগামী বছর ওসমানী স্টেডিয়ামের অপর অংশ নিয়ে নারীদের জামাতের ব্যবস্থা করব। যেহেতু ধর্মীয় ব্যাপার আমি জানি না। সেহেতু জেনে তারপর সিদ্ধান্ত নেব।’

ঈদের নামাজ সকাল ৮টায় শুরু হবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ