সরকারি দল না করলে চাকরি-ব্যবসা মেলে না: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি দল না করলে চাকরি-ব্যবসা মেলে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ

 

আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। তাই আমরা দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলি। দেশের মানুষের হয়ে সরকারের ভুল ধরিয়ে দিতে সমালোচনা করি এবং করছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, সরকার দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। সেই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এখনও দেশের মানুষ বৈষম্যের শিকার। দেশের মানুষের সঙ্গে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি।

আর সরকারের সমালোচনা কখনই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। অনেকেই সরকারের বিরোধীতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন। সমালোচকদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে আমরা জোটবদ্ধ হওয়াকে বন্ধুত্ব মনে করি। জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয়, জোটবদ্ধ মানে দাসত্ব নয়। আমরা রাজনীতি করি, দেশের মানুষের স্বার্থই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের মানুষ বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। আবার মানুষের আয়ও কমে যাচ্ছে। এ কারণেই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। দেশের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভালো কাজে ভালো মূল্য দিতে হয়। ভালো কাজ করতে গেলে জুলুম-নির্যাতন আসবেই। সকল বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষেই কথা বলব। আমরা সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি। টাকা বা লোভ-লালসার জন্য জাতীয় পার্টির রাজনীতি নয়। তাই, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে আমরা কখনই মাথা নত করব না।

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা কুমিল্লা মহানগর আহ্বায়ক রওশন আরা মান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ