সরকারের সেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটে দেশ আজ অস্তিত্ব সংকটে : কাইয়ুম চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটে দেশ আজ অস্তিত্ব সংকটে : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকরের ঝুলুম নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকারের স্বেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটের কারনে দেশ আজ অস্থিত্ব সংকটে পড়েছে। দেশে রিজার্ভ সংকটের কারণে আমদানি বন্ধ যাচ্ছে। দেশের মানুষ বিএনপির কর্মসূচিতে একাত্মতাপোষণ করেছে। যার কারণে প্রতিটি বিভাগে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটছে। সারাদেশের সমাবেশ জনসমাগম দেখে সরকার সিলেটের গণসমাবেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো প্রকার ষড়যন্ত্রই আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশের জনস্রোত ঠেকাতে পারবে না।

আজ রবিবার বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচার মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দেশের মানুষ অসহায় অবস্থায় আছে। এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে গতিশীল করে এগিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। জনগণ দেখিয়ে দিয়েছে কীভাবে লড়াই করে সমাবেশ সফল করতে হয়। এখানে আমাদের কর্মীদের চেয়ে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি। এ সরকার আর টিকতে পারবে না। তাদের নৈতিক ভিত্তি নেই। আজ আমাদের কাজ নিজ নিজ দায়িত্ব পালন করা। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি এই চলমান আন্দোলনের গতি আরও বাড়াতে হবে। তাই আাগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে সফল করতে হবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আবুল কাহির চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন, অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আবু তাহের, আখতার হোসেন রাজু, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আজিজুল হোসেন, মাহবুব আলম, আবুল কাসেম, খসরুজ্জামান পারভেজ, দেলওয়ার হোসেন, আবুল বাশার প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ