সরকার ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, গণবিচ্ছিন্ন সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্যই কথিত নির্বাচনের নামে ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে। কিন্তু সচেতন জনতা তাদের সে ভাঁওতাবাজির নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। তিনি সরকারকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে অবিলম্বে ফরমায়েসী তফসিল বাতিল, পদত্যাগ এবং কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।

তিনি আজ মঙ্গলবার রাজধানীতে জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং আলেম-উলামার মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১১তম দফার অবরোধের প্রথমম দিনে ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁও অঞ্চল আয়োজিত রাজধানীর ফার্মগেইট-পান্থপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন। বিক্ষোভ প্রদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জামায়াত নেতা ফরিদ আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক, শামিম হোসাইন ও ছাত্রনেতা খায়রুল ইসলাম প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, সরকার জামায়াতকে নৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলের নিবন্ধন নিয়ে টানাহেঁচরা শুরু করেছে। তারা বিরোধী শক্তিকে চিরতরে ধ্বংস করার জন্য নিম্ন আদালতের অস্বচ্ছ ও অগ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত সহ বিরোধী দলীয় নেতাদের সাজা দিয়ে রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষমুক্ত গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারা দেশ ও জাতিকে নেতৃত্বশূন্য করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি অবিলম্বে দলের নিবন্ধন পুনঃর্বহাল, নিন্ম আদালতের ফরমায়েসী সাজা বন্ধ এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মিরপুরে মিছিল
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার অন্যতম সদস্য এডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে আজ সকালে মিরপুর ৬০ ফিট আমতলা বাজার এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শূরার সদস্য এডভোকেট আবদুর রাকিব, আব্দুল মজিদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।

আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে অবরোধ
উত্তরা পূর্ব অঞ্চলের উদ্যোগে আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা এম এ আলমের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আবু মুসয়াব, আব্দুল্লাহ সাদিক, আবু সাকলাইন ও আবু বকর সিদ্দিক প্রমূখ।

মগবাজারে জামায়াতের অবরোধ
হাতিরঝিল থানার উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মগবাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানার নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য কে এইচ আমিনের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আকতার হোসেন ও ছাত্রনেতা এফ জে রহমান প্রমুখ।

কাফরুলে অবরোধের সমর্থনে মিছিল
জামায়াতসহ বিরোধীদলের ১১তম দফার টানা ৩৬ ঘণ্টার অবরোধে আজ সকালে মিরপুর ১৩ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের জামায়াত কর্মীরা। মিছিলটি সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের মজলিসে শুরা সদস্য আবু তৈয়ব, জামায়াত নেতা মুসআব মুহাইমিন ও ছাত্রনেতা গোলাম রাব্বানী, শ্রমিক নেতাসহ নূরুল আমীন ও অন্যান্য নেতৃবৃন্দ।

রামপুরায় অবরোধ
আজ রাজধানীর রামপুরা এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ ও পিকেটিং কর্মসূচি পালিত হয়। ঢাকা মহানগরী মজলিশে শূরার সদস্য রামপুরা থানা আমীর আবু আকাশের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আবু তামীম এর তত্বাবধানে, থানা সেক্রটারি আবু সাইফুল্লাহর দিক নির্দেশনায় এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহমান, আশিকুর রহমান, ছাত্রনেতা মাকসুদুর রহমান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ