সরকার ইফতার পার্টি বন্ধ করেছে, এরা হচ্ছে জালিম : মান্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ইফতার পার্টি বন্ধ করেছে, এরা হচ্ছে জালিম : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রোজার মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে ছাত্রলীগের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোজাদার ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। সরকার ইফতার পার্টি বন্ধ করেছে, এরা হচ্ছে জালিম। দেশের মানুষ খেতে পায় না, আওয়ামী লীগ নেতারা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা এই জালিমের পতন ঘটাক। বুধবার এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মাসব্যাপী চলছে এই গণইফতার কার্যক্রম। এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতারে সভাপতিত্ব করেন পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক। বক্তব্য রাখেন পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, সাংগঠনিক সম্পাদক কবির হাসানসহ এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

মান্না বলেন, প্রধানমন্ত্রী ইফতার পার্টি বন্ধ করেছেন, তার গুন্ডা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার পার্টি করলে সেখানে হামলা চালাচ্ছে। দেশে প্রায় ১০ কোটি হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে।

লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অথচ গরিবের ইফতার সরকারের সহ্য হচ্ছে না। আমরা রোজায় আল্লাহর নিকট প্রার্থনা করি এই জালিমের পতন হোক। দশ হাজার কোটি টাকা পাচারের তদন্ত হয় না, অপরাধীদের বিচার হয় না। রোজার পরে এই স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে।
তিনি বলেন, গরিব মানুষের খাবারের উদ্যোগ নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব ছিলো অথচ সেই কাজ করছে এবি পার্টি। তিনি এবি পার্টির এই উদ্যোগের প্রতি সংহতি জানান এবং পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, গাজী নাসির, উত্তরের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীর, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, ছাত্রনেতা মোহাম্মদ প্রিন্স, হাসিবুর রহমান খান, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম এইচ আরিফ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ