সরকার পতনে বর্তমান সাবেক ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের মতামত চাইলেন মঈন খান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনে বর্তমান সাবেক ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের মতামত চাইলেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

কীভাবে আন্দোলন করলে বর্তমান সরকারের পতন ঘটানো যাবে সে বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে মতামত চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এই মতামত চান তিনি। সভায় সাবেক ও বর্তমান ২১৫ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

তাদের উদ্দেশে মঈন খান বলেন, আমাদের চলমান কর্মসূচি কোনো পর্যায়ে নিয়ে গেলে সরকারের অবসান ঘটাতে পারবো এ বিষয়ে আপনারা মতামত দেবেন।

তিনি আরও বলেন, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবো। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

সরকারের সমালোচনা করে মঈন বলেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আর কায়েম করে একদলীয় শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না। পথে-ঘাটে সব স্থানে আমি বলবো- আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

তিনি বলেন, ২৫ মার্চ কালো রাত্রে যখন পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগের কী ভূমিকা ছিল? তাদের ভূমিকা ছিল পলাতক রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল।

জিয়াউর রহমানের প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান শুধু জীবন বাজি রেখে যুদ্ধে যান নাই, তিনি খালেদা জিয়া এবং তার সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গিয়েছেন। তিনি শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করেছেন।

এসময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান, আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ