সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সেটার দায় অতীতে আমাদের ওপর চাপিয়েছে। আমাদের নেতাকর্মীকে হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের ওপর চাপাতে চায়। আগামীদিনে সে রকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের। সেটা আগেই বলার চেষ্টা করছে তারা। তবে এতে আমরা ভীত নই। জনগণের সম্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশান চেয়ারপার্সন অফিসে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেও প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। দ্রব্যমূল্যের উধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে আলোচনা করেছি। বিদ্যুৎ, পানি সংকট ও যোগাযোগ সীমিত এ সব নিয়ে আলোচনা হয়েছে। সর্বপরি অর্থনীতি নিয়ে দেশের যে সংকট, টাকা অবমূল্যায়ন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এ বিষয়গুলো আলোচনায় এসেছে। এছাড়া সীমান্তে মানুষ হত্যা, মায়ানমার সীমান্তে যে বিষয়গুলি ঘটছে তা নিয়ে আলোচনায় এক মত হয়েছি জনগণকে সম্পৃকতা করে আমরা কিভাবে আগামীদিনে অগ্রসর হতে পারি। আমরা কর্মসূচিগ্রহণ করার চিন্তা করছি। আমাদের জোটগুলি নিজেরা বসবেন এবং আলোচনা করবেন। তারা আমাদের সাথে আবার বসবেন। আরো যে সব জোটের সাথে বসছি বা বসবো তারপরে কর্মসূচির কথা আপনাদের জানাবো। সমগ্র বিষয়গুলিতে একমত হয়েছি যে দেশ ও দেশের মানুষ আজ আরো বেশি করে সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়।

তিনি বলেন, ডোনাল্ড লু‘র আশা নিরশায় কিছু আসে যায় না। লু‘র আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কুকি চীনের আচারণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। লু তো অনেক দূরের কথা। আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে। বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সব সময়ে নিজেরা করেছে। ৬৯ এ গণঅভ্যুত্থান, ৯০ এর গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলন সমার্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধীতা করলে তার নিন্দা জানাই।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

জাতীয়তাবাদী সমমনা জোটের উপস্থিতি ছিলেন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড. ডা. সৈয়দ নুরুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ