সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আরাফাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আরাফাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচিত হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নতুন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট হয়। এতে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এ হিসাবে আরাফাত ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে হিরো আলমকে পরাজিত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ