সহমর্মিতা জানাতে ওলামা দল নেতার বাসায় বিএনপির ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহমর্মিতা জানাতে ওলামা দল নেতার বাসায় বিএনপির ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

 

কারাবন্দি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তার আদাবর শেখেরটেক বাসায় গিয়ে খোঁজখবর নেন নেতারা।

নজরুল ইসলাম তালুকদারের পরিবারকে সাহস দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। কোনো ভয় পাবেন না। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার পরিবারের পাশে আছেন।

এ সময় ওলামাদের নেতা মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইনসহ ওলামা দলের কেন্দ্রীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ