সাংবাদিকদের ডিকশনারিতে আপোষ বলতেকোনো কথা নাই: কাদের গনি চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিকদের ডিকশনারিতে আপোষ বলতেকোনো কথা নাই: কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হোক তা আমরা চাই না। আমাদের মনে রাখতে, সাংবাদিকদের সবসময় সত্যের পথে থাকতে হবে। দেশ ও দেশবাসীর প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। সাংবাদিকদের ডিকশনারিতে আপোষ বলতে কোনো কথা নাই।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০ টায় শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টে নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুধী সম্মিলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একই সাথে এদিন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হামলায় বাংলাদেশ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্বাবণ সহ চার গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা কঠিন পেশা, কষ্টের পেশা। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সাংবাদিকদের যখন সাংঘাতিক বলা হয় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তবে এর জন্য আমরা নিজেরাই দায়ী। সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এর মাধ্যমে সমাজের চিত্র পাওয়া যায়। আমরা যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে পারি তাহলে মানুষ সংবাদপত্র দ্বারা উপকৃত হবে।
তিনি আরও বলেন, পূর্বে সংবাদপত্রগুলো সত্য প্রকাশ করতে পারেনি। তাই শেখ হাসিনা স্বৈরশাসন কায়েম করতে পেরেছেন। এতোদিন সরকারি বাধার কারণে নিউজ লিখতে পারেনি। র‌্যাব যে প্রেস রিলিজ দিতো তা আমরা হুবহু লিখে দিতাম। এটা সাংবাদিকতা নয়। এটাকে দলদাস বলে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আগামীতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম দিতে পারে না।
নিউজ নারায়ণগঞ্জের এডিটর ইন চিফ শাহজাহান শামীমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল, প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলাসহ বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ