সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ক্র্যাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাত শেষে ডিআরইউ বাগানে সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই নেতা। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই আড্ডায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন ইশরাক। সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, দেশে সুশাসন ফেরাতে সাংবাদিকরা অতীতের মতো সামনের দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ