সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো সেনাবাহিনী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি প্রতিনিধি

অতিবৃষ্টি ও ঢলের কারণে প্লাবিত হওয়া স্থানগুলোর মধ্যে অন্যতম হলো খাগড়াছড়ি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইহাট-সাজেক সড়ক। এখানের প্রায় তিনটি স্থান ডুবে গিয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়াতে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় সড়কে যান চলাচলের উপযোগী করা হয়। পরে সেখানে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে সেনাবাহিনী।

এর আগে, বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধসে সাজেক যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ২১ ও ২২ আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

এছাড়া রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ