সাতক্ষীরায় আ'লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় আ’লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গাজীপুরে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলা ও বিভিন্নভাবে দেশে নৈরাজ্য সৃষ্টিকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় খুলনা শহরের শহীদ আসিফ চত্বর হতে এ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দেয় যার মধ্যে অন্যতম হলো, আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় হবে না। ক্ষমতা না জনতা, জনতা জনতা। দফা এক দাবি এক, মুজিববাদ নিপাত যাক।

পরে শিক্ষার্থীরা অবিলম্বে গাজীপুরে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দও মিছিলে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ