সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাতক্ষীরায় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৮ সেপ্টেম্বর) জেলার কলারোয়া ফুটবল মাঠে বিশাল এ জনসভা করবে দলটি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর ) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবীব সভাপতিত্ব করবেন।

সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ