সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: সিলেট জেলা বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: সিলেট জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১১:২০ অপরাহ্ণ

 

সন্ত্রাসীদের হামলার পর চিকিৎসকদের ধর্মঘটের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার ঘটনার উদ্ধেগ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, চিকিৎসা সেবা দুর্নীতি আর আওয়ামী দলীয়করণের কারণে এমনিতেই বিপর্যস্থ তার উপর সিলেটে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে সরকারের চরম অব্যবস্থাপনা আর দলীয় সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে সিলেটের স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। গত কয়েকদিন থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের সন্ত্রাসীরা কর্মরত চিকিৎসকদের উপর হামলার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের কোটি মানুষ আজ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ওসমানী মেডিকেলের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের আসামী হওয়ার ঘটনা প্রমাণ করে তাদের কারনেই আজ এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, অভিলম্বে ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে চলমান সংকট নিরশন করে সিলেটবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ