সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।”

প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। পরবর্তীতে সরাসরি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০২৪ সালের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ