সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের সাবেক দুইজন মহাপরিদর্শককে (আইজিপি) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের দুজনের নামেই মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় দুই সাবেক পুলিশপ্রধানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শহীদুল হক ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইজিপি ছিলেন। আর আবদুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ