সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

 

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ। এ সময় ইশরাক হোসেনের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিএনপি কর্মীকে বেধড়ক পেটানো হয়।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ১০ই ডিসেম্বরের সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ