সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের স্মরণসভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন-কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

দি ঢাকা ফোরামের (টিডিএফ) আয়োজনে এই স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় বিএনপির অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, আবদুল হালিম, আবদুল কাইয়ুম, নজমুল হক নান্নু, সুজা উদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নূর মোহাম্মদ খান, জহির উদ্দিন স্বপন, শ্যামা ওবায়েদ, আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক ইফতেখার করীম, শাহেদ আখতারসহ অবসরপ্রাপ্ত কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমের সহধর্মিণী নাসরিন ফোজিয়া, দুই কন্যা মৌসুমী ইসলাম সাবরিনা ও নওরিনসহ মরহুমের স্বজনরা ছিলেন।

গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান সিরাজুল ইসলাম। গত ১৮ আগস্ট ঢাকার বনানীতে দাফন করা হয়।

পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দিয়ে সিরাজুল ইসলাম কূটনীতিক পেশায় কাজ শুরু করেন। কর্মজীবনে ক্যানবেরা, নয়াদিল্লি, ওয়াশিংটন ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে কাজ করেছেন। এছাড়া তিনি মিশর ও জাপানেও দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়া ও সুদূর প্রাচ্যের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন সিরাজুল ইসলাম।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে সেখানেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন।

‘হলিডে’, ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’, ‘ডেইলি সান’ ও ‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ পত্রিকার কলাম লেখক ছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ