সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী রনির দাফন সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী রনির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডন্ট
সাবেক সংসদ সদস্য, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও নারী নেত্রী রায়হান আক্তার রনি। গত বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নওগাঁ নিজ এলাকায় জানাজা শেষে শুক্রবার নওগাঁ সরকারি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) তার মরদেহ নওগাঁয় নেওয়া হয়। তার জন্ম ভূমি নওগাঁয় বাড়িতে নেওয়া হলে শোকার্ত মানুষের ভিড় জমে প্রিয় নেত্রীকে দেখার জন্য।
শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ (নওযোয়ান) মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুসহ বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ