সাভারের গণস্বাস্থ্যে পৌছেছে জাফরুল্লাহর মরদেহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারের গণস্বাস্থ্যে পৌছেছে জাফরুল্লাহর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌছেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে দাফন করা হবে তাকে। এদিন সকাল ১০ টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় লাশবাহী গাড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির। সাভারে পৌছলেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ