সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
সাভারে বংশী নদীর পাড় থেকে একটি শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসুস্থ শিশুটির চিকিৎসার খোঁজ নিতে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো: খোরশেদ আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাশাপাশি শিশুটির হৃদপিণ্ডে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। চিকিৎসার যাবতীয় খরচ তারাই বহন করবেন বলে জানান নেতৃবৃন্দ।
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫, দুপুরে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ-খবর নেন ও আর্থিক সহায়তা‌ করেন।
জানা যায়, গত রমজানের আগে সাভারে বংশী নদীর পাড়ের একটি ডাস্টবিন থেকে একটি শিশুকে কুড়িয়ে পাওয়া যায়। শিশুটি জন্মগত হার্টে একটা বড় ফুটা নিয়ে জন্মগ্রহণ করে। পরে একটি পরিবার শিশুটিকে তাদের তত্ত্বাবধানে রাখেন। তার নাম রাখা হয় সেতু। ওই পরিবার শিশুটির চিকিৎসা খরচ নিয়ে সমস্যা হচ্ছিল। পরে খবরটি বিভিন্নভাবে জানাজানি হলে কুড়িয়ে পাওয়া শিশু সেতুর সুচিকিৎসার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে সেতুর চিকিৎসার খোঁজ নিতে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তারেক রহমানের অনুদানের অর্থ শিশু সেতুর বর্তমান অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সিইও ডা: নাজিম, ঢাকা জেলা ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন তমিজ, ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবরসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ