সিংড়ায় পলকের নামে দুই মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় পলকের নামে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারপিটের অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে মামলা হয়েছে। সিংড়া থানায় হওয়া পৃথক মামলা দুটির বাদী হয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতা।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে মামলা করেন তারা। প্রধান আসামি পলক ছাড়াও ১৫ জনের নাম রয়েছে। এছাড়াও ৩০-৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাদী আরিফুল ইসলাম উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

অপর মামলার বাদী ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এ মামলাতেও প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী পলক। এছাড়াও ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

দুই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ