সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

 

নাটোরের সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, মৎস্যজীবি দলের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বাবুল হোসেন বাবু, বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, আবুল কালাম, আনিসুর রহমান, যুবদল নেতা বাবুল, মনিরুল ইসলাম, শিপন, স্বেচ্ছাসেবকদল নেতা নিশান, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ