সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে। ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

সিআইডি সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুলাইয়ে ব্যারিস্টার মাহবুবুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল। এরপর গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ার তাকে এক বছরের জন্য পুনরায় নিয়োগ দেয় সরকার। এখন ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি ১৯৮৯ সালের অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন।

মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সর্বশেষ ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ