সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর সমর্থকদের যা বললেন হামজা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর সমর্থকদের যা বললেন হামজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

স্বপ্ন ছিল উড়ন্ত সূচনার। কিন্তু সেই স্বপ্নভঙ্গ ঘটল হারের বিষাদে। মঙ্গলবার (১০ জুন) রাতে কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের দলে অন্তর্ভুক্তির পর থেকেই দেশীয় ফুটবলে এক নতুন আশার সঞ্চার হয়েছে। গতকালের ম্যাচেও তার ছাপ স্পষ্ট। জাতীয় স্টেডিয়ামে যে উচ্ছ্বাস নিয়ে সমর্থকেরা জড়ো হয়েছিলেন, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিষাদে।

তবে হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছেন ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে দায়িত্বশীল পারফরম্যান্স দিয়েছেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোলের সুযোগও তৈরি করেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সমর্থকদের ধৈর্য ও ইতিবাচক মনোভাব ধরে রাখার আহ্বান জানান হামজা। তিনি লেখেন,

“আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।”

সিঙ্গাপুরের কাছে হারের পরও ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে ভারত নেমে গেছে তালিকার তলানিতে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ একই পয়েন্ট থাকলেও ভারতের ওপরে অবস্থান করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ