সিঙ্গাপুর নেয়া হল মির্জা আব্বাসকে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিঙ্গাপুর নেয়া হল মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

পাকস্থলীর সমস্যা নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে তাকে নিয়ে ঢাকা ছাড়েন তার পরিবারের সদস্যরা।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। আব্বাস ভাইয়ের সঙ্গে গেছেন তার স্ত্রী ও দুই ছেলে।

শনিবার (২১ মে) আফরোজা আব্বাস গণমাধ্যমকে বলেন, পেটের সমস্যা নিয়ে তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। তার অবস্থা ভালো নয়। এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অবস্থার উন্নতি না হলে তার অপারেশন করা লাগতে পারে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মির্জা আব্বাস গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা, পেট ফুলে যাওয়াসহ নানা সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসা তো চলছে। এখন দেখার বিষয় অবস্থার কতটুকু উন্নতি হয়।

গত ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ