সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার এই কার্যালয়ে আসেন। হাইকমিশনারের সঙ্গে ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা জানান, এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ