সিদ্ধিরগঞ্জে সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার-৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। এর আগে গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সিদ্ধিরগঞ্জের সানাড়পার এলাকার আব্দুর কাদীরের ছেলে মো. মহিউদ্দিন মোল্লা (৫৫), মৃত হাবিবুর রহমানের ছেলে সোহাগ (৩৩) ও আব্দুল মোতালেবের ছেলে রবিন (৩০)।
হাফিজুর রহমান মানিক জানান, গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিনকে চেক জালিয়াতি মামলা গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ