সিরাজুল মাওলা ভূইয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজুল মাওলা ভূইয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা আকবর হোসেন ভূইয়া নান্টুর পিতা সিরাজুল মাওলা ভূইয়া ১ মার্চ ২০২৪ দিবাগত রাত ১ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ ২রা মার্চ ২০২৪ শনিবার
মরহুম এর জানাজার নামাজ বাদ আছর ঢাঃ দঃ সিটি ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড বামৈল টি এইচ খান বালু মাঠে অনুষ্ঠিত হয় এবং পাশেই স্থানীয় কবরস্হানে দাফন করা হয়।

আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ