সিলেটে এমন শিলাবৃষ্টি আগে দেখেনি কেউ! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে এমন শিলাবৃষ্টি আগে দেখেনি কেউ!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিলেটে ঝড়ো হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস, এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা ধরে।

রোববার (৩১ মার্চ) রাত দশটার দিকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল।

এদিকে এরআগে সিলেটে এরকম শিলাবৃষ্টি আগে দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙ্গে যায় শিলাবৃষ্টিতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

এরআগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ