সিলেটে ঘাতক ট্রাক কেড়ে নিলো তিন শিক্ষার্থীর প্রাণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল পানিছড়া গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন। তারা তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় এলাকাবাসী সুহেল আহমদ ও জাহিদুল ইসলাম জানান, রোববার বিকেল ৩টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকার সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হন।
ঘটনার পর পর স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় নিহত শাহপরান থানার পিরের বাজারের হাতুড়া গ্রামের সিরাজ উদ্দিন মহরির ছেলে আজিম (১৯), টিলাগড় এলাকার সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম আহমদ (২০) ও পিরের বাজার এলাকার আব্দুল আহাদের ছেলে জসিম উদ্দিন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই নিখিল চন্দ্র রায় বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয়রা নিহতদের উদ্ধার করে সিলেটে প্রেরণ করেন।
জনতার আওয়াজ/আ আ