সিলেটে শীতের বিদায়ী বৃষ্টিতে প্রকৃতিতে ফিরেছে প্রাণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে শীতের বিদায়ী বৃষ্টিতে প্রকৃতিতে ফিরেছে প্রাণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিলেটে শীতের বিদায়ী বৃষ্টিতে প্রকৃতিতে ফিরেছে প্রাণ। পানির অভাবে থাকা প্রকৃতি পেয়েছে সতেজতা। ধুয়ে মুছে গেছে রাস্তঘাটের সব ধুলোবালি। মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। এসময় জেলার বিভিন্ন জায়গায় আধা ইঞ্চি ব্যাসার্ধের শিলা পড়তেও দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয় থেমে থেমে বৃষ্টি।

এদিকে আজকের বৃষ্টি চা বাগানকে সতেজ করে তুলেছে। বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে খরায় প্রাণহীন চা বাগান। বোরো খেতের জন্য এক পশলা বৃষ্টি খুবই উপকারি বলে জানিয়েছেন কৃষকরা। চা বাগান কিংবা বোরো খেতের উর্বরা শক্তির জন্য এই বৃষ্টি বহুল আকাঙ্খিত হয়ে নেমেছে।

সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী দৈনিক নয়াদিগন্তকে বৃহস্পতিবার রাতে জানান, আজকের এক পশলা বৃষ্টি শীতের বিদায়ের বার্তা দিয়ে গেল। প্রকৃতিতে একটা পরিবর্তন এনে দিলো।

দু’দিন আগেই সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার আবহাওয়া বার্তায় জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার। আর কাঙ্খিত বৃষ্টির দেখা মিললো সন্ধ্যায়।

সিলেট বিভাগের দু’এক জায়গায় টানা দু’দিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সিলেট আবহওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ছিলো ৫.৪ মিলিমিটার।

অপরদিকে, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ