সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

১০ নভেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সুরমা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি’র চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী’র সভাপতিত্বে এবং পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক উছমান আলী চেয়ারম্যনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টি’র চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাব, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাত, দৌলা মিয়া।

বক্তব্য রাখেন- মকবুল হোসেন, জামাল আহমদ, জয়নাল আবেদীন, ছানাউল হক মুছা, ইমাইল আলী আশিক, সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান, এম.এ মালেক, আজিজুর রহমান, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ত এম মুর্শেদ খান, জেলা যুব সংহতির সদস্য সচিব শাহান আহমদ নাজু, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এস.এম শামীম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আফজাল হোসেন মুন্না।

উপস্থিত ছিলেন- কয়েছ আহমদ, আব্দুল কাদের মেম্বার, আব্দুল মতিন রাজু, টিপু আহমদ, আতিকুর রহমান, রাজিব আহমদ, ফারুক মিয়া, জামাল আহমদ প্রমুখ।

সভায় আগামী ১২ নভেম্বর শনিবার বেলা ১১টায় সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক সদ্য প্রয়াত কুনু মিয়ার স্মরণে সিলেট জেলা পরিষদ মিলনায়তে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

স্মরণ সভায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ