সিলেট শহরসহ আশপাশে জলাবদ্ধতা রূপ নিয়েছে বন্যায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট শহরসহ আশপাশে জলাবদ্ধতা রূপ নিয়েছে বন্যায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে নদনদীর পানি বাড়ছে। সব কটিই বিপৎসীমার কাছাকাছি। শহরসহ আশপাশে জলাবদ্ধতা অনেকটা বন্যার রূপ নিয়েছে। ডুবে গেছে গ্রামীণ রাস্তাঘাট।

এক রাতের ভারী বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতা সুনামগঞ্জ শহরে। তলিয়ে গেছে বেশ কয়েকটি ব্যস্ততম সড়ক। পানি ঢুকেছে কোনো কোনো বাসাবাড়িতেও। এতে ভোগান্তিতে শহরের মানুষ।

এদিকে, ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদনদীর পানি। সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। যাদুকাটা, রক্তি, বৌলাই, চেলাসহ জেলার প্রধান প্রধান নদীর পানি বেড়েছে।

বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেটে। পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। তলিয়ে গেছে নগরীর পাঠানটুলা, মিরাবাজার, শামীমাবাদসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট। পানি উঠেছে বাসাবাড়ি ও দোকানপাটে। সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদীর পানি নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। বেশির ভাগ নদীর পানিই বিপদসীমা ছুঁই ছুঁই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ