সিসিটিভি’র নজরদারিতে রাজধানীর নয়াপল্টন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিসিটিভি’র নজরদারিতে রাজধানীর নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৩:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৩:৪২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুরো সমাবেশ এলাকা সিসিটিভি’র নজরদারিতে রাখার পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে মোড়ে মোড়ে অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ। গতকাল রাতে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয় ২৩টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

গতকাল সকাল থেকেই পুলিশ পোশাকে ও সাদা পোশাকে নয়াপল্টনে কঠোর নজরদারি গড়ে তোলে। এ ছাড়াও ওই এলাকায় পুলিশের লাগানো ক্যামেরাগুলো সচল রয়েছে কিনা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে দেখা গেছে পুলিশকে।
কিছু নতুন ক্যামেরা লাগানো হয়েছে। একেকটি খুঁটিতে ২ থেকে ৩টি ক্যামেরা দেখা গেছে।

ডিএমপি সূত্র জানায়, নয়াপল্টনে বুধবারের বিএনপি’র সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ত্রিমুখী নিরাপত্তা বলয় গড়ে তুলবে। নেতাকর্মীদের বেশি চাপ থাকলে ওই এলাকার সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। যানজট মুক্ত করার জন্য বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেয়া হবে। ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, কাকরাইলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও পুলিশ নজরদারি করবে।

এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

ইতিমধ্যে গতকাল বিকালে ডিএমপি’র একটি প্রতিনিধি দল নয়াপল্টনে গিয়ে পরিস্থিতি সরজমিন দেখে এসেছে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি রয়েছে কিনা তা তারা পর্যবেক্ষণ করেছেন। বুধবার কর্ম দিবস হওয়ার কারণে সমাবেশকে ঘিরে যাতে কোনো যানজট না হয় সেক্ষেত্রে পুলিশের ট্রাফিক বিভাগকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ