সুপ্রিম কোর্টে ফের হট্টগোল, আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপ্রিম কোর্টে ফের হট্টগোল, আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ

 

ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকেই মিছিল ও শ্লোগানে উত্তাল হয়ে উঠে সুপ্রিম কোর্ট অঙ্গন।

এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের মুখে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকালের মতো আজও শুধু আওয়ামী সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা দফা দফায় বিক্ষোভ করছেন।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ