সুপ্রিম কোর্ট বারে পুনর্নির্বাচনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপ্রিম কোর্ট বারে পুনর্নির্বাচনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অবিলম্বে পুনর্নির্বাচন এবং সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস, ব্যারিস্টার ওসমান চৌধুরীর মুক্তির দাবিতে আইনজীবী সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

রোববার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ সমাবেশ হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়ার সভাপতিত্বে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আবেদ রাজা, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী প্রমুখ।

এতে আরো অংশ নেন আইনজীবী নাসরিন আক্তার, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, শহিদুল ইসলাম সপু, মো: পারভেজ হোসেন, মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।

আইনজীবী সমাবেশে বক্তারা সুপ্রিম কোর্ট বারে পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ