সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে।
তবে, নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না বলেও প্রত্যাশা করেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিগত সরকার ইতিহাস নিজেদের মতো করে রচনা করেছিল।
পাশ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে বলেও মন্তব্য করেন রিজভী।
জনতার আওয়াজ/আ আ