সেকেন্ড রিপাবলিক’ কেন? ব্যাখ্যা দিলেন নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেকেন্ড রিপাবলিক’ কেন? ব্যাখ্যা দিলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গত শুক্রবার নতুল দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে। সেদিন অনুষ্ঠানে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার কথা জানিয়েছিলেন নবগঠিত দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তখন থেকেই বেশ আলোচনায় বিষয়টি।

কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে ‘সেকেন্ড রিপাবলিক’ নিয়ে বেশ আলোচনা চলছে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা নিয়ে কি বুলতে চাচ্ছেন দলটির নেতারা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্যের দেখা দিয়েছে। একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া গেছে। কেউ বলেছেন, আমি কিছু বুজিনা, তারা কি বলছেন।

কিন্তু ‘সেকেন্ড রিপাবলিক’ বলতে প্রকৃতপক্ষে তারা কী বোঝাতে চেয়েছেন-তা স্পষ্ট করেছেন নবগঠিত দলটির আহবায়ক নাহিদ ইসলাম। আজ (৪ মার্চ) সকাল ৮ টায় ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ নিয়ে ব্যাখ্যা দেন তিনি। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল দলটি।

শ্রদ্ধা নিবেদন শেষে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রসঙ্গে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সেটি বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।’

তিনি বলেন, ‘একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম ও একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। সুতরাং আমরা বলেছি-একটি প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। তার জন্য একটি সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। পরদিন শনিবার গভীর রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ