সেন্ট মার্টিন দ্বীপকে মেরে ফেলা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ

সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ থামানোর ঘাট বা জেটি তৈরি হয়েছে দ্বীপটির পূর্ব পাশে। গত ৮ ফেব্রুয়ারি জেটি থেকে কিছু দূরের পশ্চিম সৈকতে গিয়ে দেখা গেল, সেখানে তিনতলার তিনটি ভবন নিয়ে গড়ে উঠেছে আটলান্টিক রিসোর্ট নামের একটি স্থাপনা। দুটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে গত নভেম্বরে। একটি ভবনের নির্মাণকাজ এখনো চলছে।
আটলান্টিক রিসোর্টের আঙিনায় দাঁড়িয়ে মুঠোফোনে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে স্পষ্টভাবেই উল্লেখ করা আছে যে দেশের ১৩টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) একটি সেন্ট মার্টিন দ্বীপ। মানে হলো, এ দ্বীপের পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি করে, এমন কোনো কাজ সেখানে করা যাবে না। এ কারণে সেখানে কোনো স্থাপনা নির্মাণে ছাড়পত্র দেয় না পরিবেশ অধিদপ্তর। কিন্তু আটলান্টিক রিসোর্টটি ছাড়পত্র ছাড়া সবার সামনেই নির্মিত হয়েছে।
এটা কীভাবে সম্ভব হলো, জানতে চাইলে আটলান্টিক রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সোলেমান প্রথম আলোকে বলেন, দ্বীপের বিভিন্ন স্থানে ৪০টির বেশি বহুতল ভবনের (দুই ও তিনতলা) হোটেল-রিসোর্ট রয়েছে। সেগুলো যেভাবে নির্মিত হয়েছে, আটলান্টিক রিসোর্টও সেভাবেই হয়েছে।
জনতার আওয়াজ/আ আ